সিল্কসিটিনিউজ ডেস্ক:
খুব শীঘ্রই সে দেশের বাজারে দাম কমতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৭ এবং স্যামসাং গ্যালাক্সি এ৫-এর। শুক্রবার স্যামসাং নিজেই এই ঘোষণা করে। এ সিরিজের ফোনগুলিতেই দাম কমাতে চলেছে স্যামসাং।
এতদিন স্যামসাং গ্যালাক্সি এ৫-এর দাম ছিল ২৬,৯০০ টাকা। কিন্তু এবারে সেই দাম কমে হতে চলেছে ২২,৯০০ টাকা। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৭ এর দাম ৩০,৯০০ থেকে ২৫,৯০০ হতে চলেছে। খুব শীঘ্রই উৎসবের মরশুম শুরু হচ্ছে। আর সেই কারণেই ব্যাপক হারে দাম কমাতে চলেছে স্যামসাং।

এই বছর মার্চ মাসেই ভারতের বাজারে এসেছিল এই দু’টি ফোন। তখন এই এ৫ এর দাম ২৮,৯৯০ এবং এ৭ এর দাম ৩৩,৪৯০ ছিল।
কী ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫-এ?
• ৩ জিবি র্যাম। ৩২ জিবি রম। ২৫৬ এক্সপ্যান্ডেবল মেমরি।
• ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
• ১৬এমপি রিয়ার ক্যামেরা। ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।
• ব্যাটারি 3000 mAh
• ১০৮০x১৯২০ পিক্সেল রেজলিউশন
কী ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৭-এ?
• ৫.৭০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে
• ১০৮০x১৯২০ পিক্সেল রেজলিউশন
• ৩ জিবি র্যাম। ৩২ জিবি স্টোরেজ
• ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
• ব্যাটারি 3600 mAh









