সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতে বিয়ের অনুষ্ঠানে গুলি, গর্ভবতী নর্তকী নিহত

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতে বিয়ের অনুষ্ঠানে গুলি, গর্ভবতী নর্তকী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে বিয়ের অনুষ্ঠানগুলোতে উদযাপনের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোঁড়া হয়। সেই রকম গুলিতে বরপক্ষ, কনেপক্ষের লোক থেকে শুরু করে বর পর্যন্ত নিহত হয়েছে। এবার সেই ধরনের গুলিতে নিহত হয়েছেন গর্ভবতী এক নর্তকী।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম কুলবিন্দর কৌর (২৫)। মঞ্চে পারফরম্যান্সের সময় তাঁর পেটে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কুলবিন্দরের স্বামী হরজিন্দর সিং দাবি করেন, একসঙ্গে নাচার আহ্বানে সাড়া না দেওয়ায় তাঁর স্ত্রী খুন হয়েছে। বিয়েতে আসা বরের বন্ধু বিল্লা তাঁকে (কুলবিন্দর) গুলি করেছেন।

‘তারা (বিল্লা ও তাঁর সঙ্গীরা) তাকে (কুলবিন্দর) মঞ্চ থেকে নেমে তাদের সঙ্গে যোগ দিতে বলেছিলেন…কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল…তাই তারা তাকে গুলি করেছে’, বলেন হরজিন্দর।

গুলিতে নিহত কুলবিন্দর একটি চার সদস্যের নর্তকী দলের সদস্য। তাঁকে গুলি করার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে।

স্থানীয় পুলিশের ভাষ্য, বিয়েতে আনন্দ উদযাপনের সময় গুলিতে একজন নিহত হয়েছে।

এ বিষয়ে দালজিৎ সিং নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সূত্র: এনটিভি