সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা : এ্যানি

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা : এ্যানি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে হাসিনার সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) সিরাজগঞ্জের চৌহালীর সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ষোল বছর ধরে বাংলাদেশের জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন হাসিনা।

১৬ বছরে দেশের লাখো কোটি অর্থ-সম্পদ লুটপাট করেছে তার সরকার। মানুষের ভোটের অধিকার হরণ করেছে তারা। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন শেখ হাসিনা। তার কর্মের ফল হিসেবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি আরিফ বিএসসি প্রমুখ।

সূত্র: কালের কণ্ঠ