সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধর্মের মধ্যে ‘বৈরিতা’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

 

এ ছাড়া ভারতের মহারাষ্ট্র রাজ্যে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) সঙ্গে সম্পর্ক আছে এমন ১০টি স্থানে অভিযান চালানো হয়েছে।

 

এর আগে যুবকদের সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহিত করার অভিযোগে ভারত পুলিশ জাকিরের বিরুদ্ধে মামলা করে।

 

সম্প্রতি আইআরএফকে পাঁচ বছরের জন্য ভারতে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আইআরএফের সব কার্যকলাপের ওপরে নজরদারির নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি বিদেশি অনুদান আনতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়।

 

জাকির নায়েককে ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়ায়ও নিষিদ্ধ করা হয়েছে।

 

ইসলামবিষয়ক এই বক্তা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আপাতত তিনি ভারতে যাচ্ছেন না বলে খবর পাওয়া গেছে।

 

চলতি বছরের জুলাইয়ে ঢাকার গুলশানে অবস্থিত স্প্যানিশ রেস্তোরাঁ ‘হলি আর্টিজান বেকারি’তে  সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। সে সময় বাংলাদেশ সরকার অভিযোগ করে, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্যে প্রভাবিত হয়েই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছিল। এর পরপরই ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের পদক্ষেপ নেয়।

সূত্র: এনটিভি