সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভারত-রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারত-রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বিদেশি অতিথিদের এ সংবর্ধনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।

মিত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘এ দেশের নতুন প্রজন্ম আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে।’ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যরা তাঁদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোয়  কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে তারা যেখানে যুদ্ধ করেছিলেন সেখানকার স্মৃতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, একসঙ্গে বিজয় উৎসব পালন করতেই এ আমন্ত্রণ। এ সময় বাংলাদেশে নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি