সদ্য প্রকাশিত
রাজশাহী

ভাঙতি না দেওয়ায় ‘তোদেরকে দেখে নিব’ বলে হুমকি, রাতে এসে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া
ভাঙতি না দেওয়ায় ‘তোদেরকে দেখে নিব’ বলে হুমকি, রাতে এসে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:


‘তোদেরকে দেখে নিব। তাই বলে ওরা চলে যায়। আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটে তারা আবার আসে। আমার আব্বাকে তারা ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। সামান্য টাকা ভাঙতির জন্য এটা তারা করেছে। নিশাগ্রস্ত তারা। এই তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে তারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি তাদের বিচার অবশ্যই চাই। তাদের ফাঁসি যেন হোক।’

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কান্না জড়িত কণ্ঠে এভাবে কথাগুলো বলছিলেন- নিহত বারিউল ইসলামের (৪০) অনার্স পড়ুয়া একমাত্র ছেলে মোহম্মদ তানভীর হোসেন। তার আগের রাত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে মোহম্মদ তানভীর হোসেনের বাবাকে একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তানভীর দাবি করে বলেন- দোকানও ভাঙচুর করেছে। এলাকাতে ইটপাটকেল মারে। পেট্রোল বোমাও হামলা করে। আগ্নি অস্ত্র দেখে আমাদেরকে ভয় দেখায়। দোকানে আমার প্রায় দেড় লাখ টাকার সিগারেট ছিল, লুট হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তানভীর বলেন- শনিবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক সতটার সময়। এখানে (দোকানে) তিনজন এসেছিল এই গলিতে মাদক কিনতে, হয়তোবা। তারা এসে আমার দোকানে একটি ২০০ টাকার নোট দেয়, যেটা বলে যে ভাঙতি করে দাও। আমি (তানভীর) দুইটা ১০০ টাকার নোট দিয়েছিলাম। তারা বলছে যে এই ১০০ টাকা আবার দুইটা ৫০ টাকা করে দাও। আমি বলছি যে নাই। আমার আব্বা (বারিউল) ঘুম থেকে কেবলই উঠে এসে দাঁড়িয়েছে এখানে। উনারা আমার আব্বাকে বলছে ভাঙতি দিল না কেন? তাই বলে আমার আব্বার কলার ধরে নিয়েছে। কলার ধরে আমার আব্বাকে মারছে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করি। পরে আমার আরো চাচারা এলাকাবাসী সবাই এসে ওদেরকে ছুটাতে গিয়ে ওরা ড্রেনে পড়ে যায়।ওদের একজনের মাথা ফেটে যায়। তখন ওনারা বলে- তোদেরকে দেখে নিব। তাই বলে ওরা চলে যায়।

তিনি আরও বলেন- আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটে তারা আবার আসে। প্রায় ৪০ থেকে ৫০ জন নিয়ে আসে। তাদের হাতে বড় বড় রান্দা ছিল, পাশলি (ধারানো হাসুয়া) ছিল এবং অস্ত্রও ছিল। তারা আমাদের উপরে হামলা করে। আমার আব্বাকে তারা ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। আব্বাকে বাঁচাতে গিয়ে কয়েকজন আহত হন। তারা মেডিকেলে ভর্তি আছে। আমার আব্বার কুপিয়ে মেরেছে। সামান্য ভাতির জন্য এটা তারা করেছে। নিশাগ্রস্ত তারা। এই তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে তারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি তাদের বিচার অবশ্যই চাই। তাদের ফাঁসি যেন হোক।

এরআগে দুপুুুর ১২ টার দিকে ডিঙাডোবা এলাকার নিহত বারিউল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে স্বজনদের আহাজারি করতে। বারিউল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকার মোড়ে ভ্যারাইটি স্টোর দিয়ে ব্যবসা করেন। তার দোকানের নাম তানভীর ভ্যারাইটি স্টোর। নিহতের স্বজনদের দাবি- গতকাল শনিবার মূলত এই দোকানে ঘটনার সূূূত্রপাত। এই দোকানেও ভাংচুুর চালায় দুুর্বৃত্তরা। দোকানের সামনে পেট্রোল বোমা পড়ে ছিল। দোকানের বারান্দায় আগুনের ধুয়ার কালি লেগে আছে। এছাড়া দোকানের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে।

এদিকে, ঘটনার পর আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আলমত সংগ্রহ করেছে। একই সঙ্গে আশেপাশের সিসিটিভি ফুুুটেজ সংগ্রহ করেন। এই ঘটনায় বিকেল তিনটার দিকে নগরীর রাজপাড়া থানায় নিহতের স্ত্রী কয়েজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরআগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে দুুুপুর আড়াই টার দিকে মরদেহ নিয়ে আসা হয় ডিঙাডোবা এলাকায়। এরপর বাদ আসর মহিষবাথান কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে রাজপাড়া থানা পুুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন- এই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুুলিশের অভিযান অব্যাহত রয়েছে।