সিল্কসিটিনিউজ ডেস্ক:
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো তাসনিয়া ফারিণের নয় বরং, ইন্টারনেট থেকে ভিন্ন আরেক বাংলাদেশি নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাসনিয়া তারিনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবির সঙ্গে এসব ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু উভয় ছবিতে থাকা নারীদের চেহারা ভিন্ন।
ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, তানিয়া তিথি নামক নারীর ছবিগুলোতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।










