সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

ভদ্র গাড়ি চালকদের জন্য পুরস্কার

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
ভদ্র গাড়ি চালকদের জন্য পুরস্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রীলংকার কলোম্বো শহরের পুলিশ বলছে অন্য চালকদের প্রতি ভদ্রতা দেখালে এবং রাস্তায় ভালো করে গাড়ি চালালে তারা গাড়ির চালকদের পুরস্কার দেবেন।

ভাল গাড়ি চালকদের খুঁজে বের করতে সম্প্রতি তারা একটি প্রচারণা শুরু করেছেন।

শহরের পুলিশ প্রধান বলছেন, প্রশিক্ষিত পুলিশ শহরের নানা রাস্তায় অবস্থান নেবে।

তারা পুরস্কার পাওয়ার যোগ্য চালকদের খুঁজে বের করে তাদের গাড়িতে একটা স্টিকার লাগিয়ে দেবেন।

কিন্তু বড় পুরস্কারটি হলো এমন চালকদের হাসপাতালে বিনা পয়সায় ডাক্তারি পরীক্ষার জন্য বিশেষ ভাউচার পুরস্কার দেয়া হবে।

পুলিশ প্রধান বলছেন, চালকদের আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালানোর ব্যাপারে উৎসাহিত করতে তারা এমন পদক্ষেপ নিয়েছেন।

কিন্তু আইন অমান্যকারীদের জন্য উল্টো ব্যবস্থাও আছে। উল্টাপাল্টা করেছেন তো এমন চালকদের শাস্তি দেয়া হবে। বিবিসি বাংলা