সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ মন্ডল (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অপর ৩জন। আহতদের স্থানীয় ক্লিনিকে এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মন্ডল গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দাউদিয়া গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, শনিবার সকালে রেজুর মোড় এলাকায় মাছ বোঝাই একটি লসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় লসিমনে থাকা আজিজ মন্ডল সহ আরো তিনজন আহত হয়।

 

পরে স্থানীয় লোকজন তাদের  উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুল আজিজ মন্ডলের মৃত্যু হয়। বাঁকি আহতদের স্থানীয় বনপাড়া ক্লিনিকে এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স/আর