সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ব্রাজিলের ফুটবল টিমসহ মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ব্রাজিলের ফুটবল টিমসহ মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাজিলের একটি ফুটবল টিম নিয়ে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান। ৭২ জন যাত্রী নিয়ে বিমানটি বলিভিয়া থেকে কলম্বিয়া যাচ্ছিল। জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

 

বিমানে যাত্রী ছিলেন মোট ৭২ জন (তবে কোনো কোনো সংবাদমাধ্যম ও সমর্থিত-অসমর্থিত সূত্র যাত্রীর সংখ্যা ৮১ বলে জানিয়েছে)। যাত্রীদের মধ্যে ব্রাজিলের একটি ফুটবল দলও ছিল। ফুটবল দলটি কলাম্বিয়ার একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে যাচ্ছিল। পথিমধ্যে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

 

মেডেলিনের মেয়র ফ্রেডরিখ গুইতারেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে জীবিত যাত্রী থাকতে পারেন। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এখনো এটা পরিষ্কার হয়নি ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

 

মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বলিভিয়া থেকে ছেড়ে আসা বিমানটিকে ব্রাজিলের একটি ফুটবল দলের সদস্যরাও ছিলেন। তবে এতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় ছিলেন কিনা তা এখনো নিশ্চত হওয়া যায়নি।

 

দক্ষিণ ব্রাজিল থেকে আসা ফুটবল দলটির নাম চাপেকোয়েনসে সকার টিম। দলটি বুধবার মেডেলিনে অনুষ্ঠেয় কোপা সুদামেরিকা টুর্নামেন্টের ফাইনালে অ্যাতলেতিকো ন্যাশনালের বিরুদ্ধে খেলত।