সিল্কসিটিনিউজ ডেস্ক :
জেনে নিন কেন ও কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন বেসন-
- ১ চা চামচ বেসন, চন্দন গুঁড়া ও দুধ একসঙ্গে মেশান। এক চিমটি হলুদ ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করুন ত্বকে। দূর হবে ব্রণ।
- রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নেও বেসন তুলনাহীন। ২ চা চামচ বেসন, ১ চিমটি হলুদ গুঁড়া, কয়েক ফোঁটা লেমন অয়েল ও দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। রোদে পোড়া ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে।
- ত্বকের অতিরিক্ত তেল দূর করতে পারে বেসন। বেসনের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। একদিন পর পর এই ফেসপ্যাক ব্যবহার করবেন। ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া










