সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও রবি। আপনার শুভ সংখ্যা ১ ও ৫। শুভ বার রবি ও বুধ। শুভ রত্ন পান্না ও রুবি।

প্রকৃতিগতভাবে আপনি মেধাবী। সহজেই জ্ঞান অর্জন করতে পারেন। আপনার মন অনুধ্যান করতে ভালোবাসে, শিখতে চায় প্রকৃতি থেকে। আপনি পরিশ্রমী ও অধ্যবসায়ী। আপনার কথা বলার ক্ষমতা আছে। আপনি অনেক কিছু করতে চাইবেন। প্রচুর সম্পত্তি লাভে সচেষ্ট হবেন কিন্তু মধ্য বয়সের পূর্ব পর্যন্ত ঠিকভাবে কিছু হতে চাইবে না। এ সময় আপনি সহজেই অস্থির ও বিক্ষুব্ধ হয়ে উঠবেন। আপনাকে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে নিজস্ব পরিকল্পনা দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে জড়াতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সুফল পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয়াধিক্য দেখা দেওয়ার আশঙ্কা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখুন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। অসতর্ক হলে স্বভাব-চরিত্র প্রশ্নবিদ্ধ হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অন্যের প্রতি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন।
সূত্র: এনটিভি









