সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ব্যাংককে চিকিৎসা নিতে গেলেন বিএনপি নেতা সানাউল্লাহ

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ব্যাংককে চিকিৎসা নিতে গেলেন বিএনপি নেতা সানাউল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া চিকিৎসার জন্য ব্যাংকক গেছে। আজ বুধবার ভোরে তিনি চিকিৎসার উদ্দেশে ঢাকা থেকে রওনা হন। তার পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান যুগান্তরকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটে বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ঢাকার শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন।তার সঙ্গে রয়েছেন ছেলে। সানাউল্লাহ মিয়ার তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

এদিকে মঙ্গলবার বিকালে সানাউল্লাহ মিয়াকে দেখতে তার পান্থপথের বাসায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সানাউল্লাহ মিয়া।তিনি স্ট্রোক করে দীর্ঘদিন নিউরিসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।সেখানে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জেষ্ঠ নেতারা।

সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় রাজনীতি করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য তিনি।