সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ব্যক্তির পেট থেকে বের হলো ১১৬ পেরেক ও লোহার তার

নিউজ ডেস্ক১৫ মে ২০১৯২ মিনিট পড়া
ব্যক্তির পেট থেকে বের হলো ১১৬ পেরেক ও লোহার তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালে ভোলা শঙ্কর (৪২) নামে এক ব্যক্তির পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা।

এ ছাড়া তার পেট থেকে বের করা হয়েছে লোহার তার ও পাত। দেড় ঘণ্টার অপারেশন শেষে এসব ধাতব বস্তু বের করা হয়।

এ বিষয়ে চিকিৎসক ড. অনিল সাইনি জানান, গত রোববার পেটের ব্যথা নিয়ে ভোলা শঙ্কর আমাদের কাছে আসেন। প্রথমে এক্সরে করে ওই রোগীর পেটে পেরেকজাতীয় বস্তুর উপস্থিতি টের পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত হতে তাকে সিটিস্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই তার অস্ত্রোপচারের মাধ্যমে এসব ধাতব বস্তু বের করা হয়।

তিনি জানান, পেরেকের বেশিরভাগের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার। অপারেশনের পর ভোলা শঙ্কর সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে পারছেন।

ভোলা শঙ্কর পেশায় একজন মালি। তবে এসব পেরেক কিভাবে তার পেটে গেল সে বিষয়ে কিছুই বলতে পারছেন না তিনি। এমনকি তার পরিবারের লোকজনও বিষয়টি সম্বন্ধে কিছুই জানে না।

এর আগে কলকাতাতেও এমন এক ঘটনা ঘটেছিল। সেখানে এক ব্যক্তির পেট থেকে আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেক উদ্ধার করা হয়।

এ ছাড়া ২০১৭-র জুলাইতে সেখানকারই বদ্রীলাল নামে এক ব্যক্তির পেট থেকে অন্তত ১৫০টি সুচ ও পেরেক বের করা হয়।