সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ আর থাকল না

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ আর থাকল না

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রিওতে নিজের শেষ অলিম্পিকটাও সোনায় মুড়িয়ে রেখেছিলেন উসাইন বোল্ট। জ্যামাইকান গতিদানব টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতে গড়েন অনন্য ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড। কিন্তু বোল্টের এই ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড যে আর থাকল না। তার জ্যামাইকান সতীর্থ নেস্তা কার্টারের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২০০৮ বেইজিং অলিম্পিকে দলীয় ৪x১০০ মিটার রিলেতে জেতা সোনার পদক ফিরিয়ে নেওয়া হয়েছে।

২০০৮ বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে জ্যামাইকা দলে বোল্টের সঙ্গী ছিলেন কার্টার। বেইজিংয়ে ফাইনালের পরই কার্টারের মূত্রনমুনা নেওয়া হয়েছিল। কিন্তু তখন কোনো নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি। তবে গত বছর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) ৪৫৪টি নমুনা পূনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়। তাতে কার্টারের নমুনায় নিষিদ্ধ উপাদান মেথিলহেক্সানিয়ামিন পাওয়া গেছে।

বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলেতে প্রথম লেগে দৌড়েছিলেন কার্টার। তৃতীয় লেগে দৌড়েছিলেন বোল্ট। তাদের সঙ্গী ছিলেন মাইকেল ফ্রেটার ও আসাফা পাওয়েল। ৩৭.১০ সেকেন্ড সময় নিয়ে তারা জিতেছিলেন সোনা। সেই সোনা এখন দেওয়া হয়েছে তখন রুপা জেতা ত্রিনিদাদ ও টোবাগোকে। জাপান পেয়েছে রুপা। সেবার চতুর্থ হওয়া ব্রাজিলকে দেওয়া হয়েছে ব্রোঞ্জ।

সূত্র: রাইজিংবিডি