সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০১৫-১৬ অর্থবছরে বৈদেশিক ঋণ ও ঋণের সুদ বাবদ ১.০৫০.৫৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৮,২২৪.৮৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, পরিশোধকৃত অর্থের মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৮৪৮.৪৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৬,৬৪৩.১৪ কোটি টাকা এবং ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ২০২.১০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ১,৫৮১.৬৯ কোটি টাকা।









