নিজস্ব প্রতিবেদক: রাস্তা দেখে চেনার উপায় নেই। রাস্তার মাঝে পিচ উঠে গেছে অনেক আগেই। পুরো রাস্তা এবড়ো থেবড়ো, ছোট-বড় গর্তে ভরা। ফলে জমে গেছে কাঁদা আর পানি। রাস্তার এই চিত্র নগরীর তালাইমারী এলাকা থেকে রাজশাহী বাস টার্মিনাল পর্যন্ত। নগরীর প্রবেশ পথ তালাইমারীতেই রাস্তার মাঝে গর্ত সৃষ্টি হয় অনেক দিন আগে। তার পরে কোনো মতে সংস্কার করা হয়েছে মাত্র কিছু দিন আগে।
তাতে কোন লাভ হয়নি। গর্ত গর্তই থেকে গেছে। আবার একই জায়গা বা আশেপাশে নতুন নতুন গর্ত সৃষ্টি হয়েছে। তার একটু আগে রাস্তার মাঝে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। শুধু এই রাস্তাটিই নয়, এভাবে গর্ত সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে নগরীর বেশ কয়েকটি রাস্তা। এর মধ্যে গলির রাস্তাগুলো আবার কোনো কোনোটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।


(রাস্তা কোন মতে সংস্কার করার পরে আবার একই অবস্থা। আজ সকাল সোমবার সাড়ে ১০ টায় তালাইমারী এলাকা থেকে তোলা)
সরেজিমন ঘুরে দেখা গেছে, বাস টার্মিনালে দূরপাল্লার গাড়িগুলো এসে প্রায় হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে। কারণ তারা জানে না রাস্তার এ অবস্থা। আর যাদের জানা আছে তারা পাশের ছোট গর্ত দিয়ে নিচ্ছেন। তাতেও নিস্তার নেই। সেখানেও ডুবে যাবে গাড়ির চাকা। গাড়ি থেকে সহকারী গাড়ি চালক (হেলপার) নেমে রাস্তা দেখে পার হচ্ছে তারা। তালাইমারী থেকে রাস্তা ভাঙা শুরু হয়, ভদ্রা চত্বরেও রাস্তার মাঝে গর্ত হয়ে গেছে।

(কিছুদিন আগে কয়েকজন লোক এই রাস্তা সংস্কারের কাজ করছিলেন এসময় তোলা)
সেখানে কোন মতে ইট আর বালি দিয়ে রাখা হয়েছে। রেশম ভবনের সামনে রাস্তার অনেক যায়গার পিচ উঠে গেছে ফল ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। বাস টামিনাল এলাকায় রাস্তায় রয়েছে অনেক গর্ত।
ট্রাক চালক আবুল কালাম বলেন, অনেক দিন থেকে এই রাস্তাটা ভাঙা। আগে ছোট গর্ত ছিল। এখন অনেক বড় গর্ত সৃষ্টি হয়েছে। বড় বাস-ট্রাকগুলো থেমে থেমে চলছে। রাস্তাগুলোর কাজের সময় তারা নিম্নমানের কাজ হওয়া তা বেশি দিন থাকে না। আর রাস্তার পাশে পানি নিস্কাশণের ব্যবস্থা না থাকায় পানি রাস্তায় জমে থামে। ফলে যে রাস্তায় একটু গাড়ির বেশি চাপ থাকে সেই রাস্তা ভেঙে যায়।

অটোরিকশা চালক পিন্টু বলেন, তালাইমারী এলাকা থেকে রেলগেট পর্যন্ত পুরো রাস্তাই ভাঙা। এর মধ্যে তালাইমারীতে বড় গর্ত সৃষ্টি হয়েছে। আর রেশম ভবনের সামনে অনেক জায়গা জুড়ে উঠে গেছে পিচ। তারা কোন মতে ঠিক করে রাস্তা। ঠিক করার পরে কয়েক দিন পরে আবার ভেঙে যায়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, রাস্তায় যেগুলো ছোট ছোট গর্ত আছে সেগুলো আবহওয়া ভাল না হলে ঠিক করা সম্ভব হচ্ছে না। আর তালাইমারী এলাকায় যে বড় গর্ত হয়ে আছে তা কয়েকদিনের মধ্যে সংস্কার করা হবে।
তিনি বলেন, রাস্তার পাশে গাড়িগুলো রাখার কারণে রাস্তা ছোট হয়ে গেছে। আমরা রাস্কার পাশের গাড়িগুলো সরানোর জন্য প্রশাসনের সঙ্গে কথা বলছি। খুব দ্রুতই গাড়িগুলো সরানো হবে।
স/আ










