সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাকরি

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এটির সারসংক্ষেপ ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাউশি সূত্র জানা যায়, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন- আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের ৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। জুনিয়র শিক্ষকদের বেতন ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করছেন, তাদের বেতন এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা বাড়বে।

আরও জানা যায়, সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় ৭ হাজার টাকার মতো বাড়বে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন বলেন, জুলাই-২০২৫ এর প্রথম লটে তিন লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় এক হাজার ২৯ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। যেখানে জুন-২০২৫ মাসের প্রথম লটের চেয়ে প্রায় ১৪৫ কোটি টাকা বেশি দিতে হচ্ছে।

 

সূত্র: যুগান্তর