সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

বেরোবি সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনায় রাবিসাসের নিন্দা

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
বেরোবি সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনায় রাবিসাসের নিন্দা

নিজস্ব প্রতিবেদক,রাবি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সবুজ হাসানকে ছাত্রলীগের মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় এনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে ক্যাম্পাস সাংবাদিকতা। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ক্যাম্পাসগুলোতে কর্মরত সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ও দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় বাধা। সাংবাদিক রাব্বি হাসানের ওপর হামলা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ধৃষ্টতা প্রমাণ করে।’ বিবৃতিতে তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগকর্মী মেহেদী হাসান, গোলাম মুরশীদ, মামুন শাকিল, আল আমিন সরকারসহ ১০-১৫ জন সবুজ হাসানকে মারধর করে।
স/শ