সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বেনাপোলে ইজিবাইকের যাত্রীর অন্তর্বাস থেকে হুন্ডির ছয় লাখ রুপি উদ্ধার

নিউজ ডেস্ক১৬ মে ২০১৮২ মিনিট পড়া
বেনাপোলে ইজিবাইকের যাত্রীর অন্তর্বাস থেকে হুন্ডির ছয় লাখ রুপি উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরের বেনাপোলে ইজিবাইকের এক যাত্রীর কাছ থেকে হুন্ডির ছয় লাখ ভারতীয় রুপি উদ্ধার করো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ বুধবার সকালে বেনাপোল বন্দর থানার গাতিপাড়া এলাকা থেকে ওই রুপি উদ্ধার করে। এ সময় হুন্ডির রুপি পাচারকারী আবদুস সামাদকে (২০) আটক করে বিজিবি।

আটক আবদুস সামাদ বেনাপোল বন্দর থানার গঁয়ড়া গ্রামের হবিবার রহমানের ছেলে।

বিজিবি জানায়, আজ সকালে হুন্ডির রুপি পাচারকারী আবদুস সামাদ ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপরে তিনি ইজিবাইকে করে বেনাপোলের দিকে রওনা হন। সকাল ছয়টার দিকে তাঁকে বহনকারী ইজিবাইকটি গাতিপাড়া এলাকার আবু শ্যামার মোড়ে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় ইজিবাইকটি থামানোর নির্দেশ দেয় বিজিবি। ইজিবাইক থামার একপর্যায়ে আবদুস সামাদ ইজিবাইক থেকে নেমে দৌড় দেন। এ সময় পিছু ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে তাঁকে ধরা হয়। তাঁর পরনে প্যান্ট এবং কোমরে গামছা বাঁধা ছিল। এরপর তাঁর শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে তিনটি বান্ডিল পাওয়া যায়। বান্ডিলগুলো কাগজের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। তিনটি বান্ডিলের মধ্যে ৩০০টি ২০০০ ভারতীয় রুপির নোট পাওয়া যায়। উদ্ধার করা মোট রুপির পরিমাণ ছয় লাখ।

বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার মো. মনিরুজ্জামান খান বলেন, অন্তর্বাসের ভেতরে রেখে বহন করার সময় হুন্ডির ছয় লাখ ভারতীয় রুপিসহ পাচারকারী আবদুস সামাদকে আটক করা হয়েছে। তিনি একজন হুন্ডি পাচারকারী। তাঁর বিরুদ্ধে অর্থ পাচার আইনে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা ভারতীয় রুপি থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।