লাইফ স্টাইল

বেকার বৃষের চাকরি হবে, বিদেশযাত্রার যোগ আছে মিথুনের

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৮ ও ৯। শুভ বার শনি ও মঙ্গল। শুভ রত্ন নীলা ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি সন্দেহপ্রবণ ও সুচতুর বুদ্ধিবৃত্তির অধিকারী। দৃঢ় ইচ্ছাশক্তির পাশাপাশি আপনার রয়েছে প্রখর ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ। আপনি কর্মঠ। প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও নিজের মতো দৃঢ়তা প্রদর্শন করতে পারেন। আপনার চরিত্রের মধ্যে কিছু বৈপরীত্য রয়েছে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

সামাজিক সংকট এড়িয়ে চলার চষ্টা করুন। আপনার নামে কোনো বদনাম রটার আশঙ্কা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

অন্যের প্রতি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় কোনো ধরনের অপবাদের সম্মুখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। বিকেলের দিকে পরিস্থিতি অনুকূলে থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনের শুরুটা ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। নতুন বন্ধুলাভের যোগ আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আত্মপ্রতিষ্ঠার সুযোগ পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

সূত্র: এনটিভি