লাইফ স্টাইল

বৃষের সন্তানলাভ, মিথুনের আশা পূরণ হতে পারে

নিউজ ডেস্ক৭ মে ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ ২৪ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ এবং ১০ শাবান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। ‏‏আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৬ ও ৭। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন এমিথিস্ট ও হীরা ।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থ অশান্তিকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। শিল্পসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত কাজে জড়িত হতে পারে। ধর্মকর্মে উৎসাহবোধ করবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পাবেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। সংগীতশিল্পীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কণ্ঠ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অন্য কোনো সূত্র থেকেও অর্থাগমের সম্ভাবনা আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রথম সাক্ষাতেই প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বন্ধুদের কারো সহযোগিতা পাবেন। প্রতিপক্ষকে দুর্বল না ভাবলেই ভালো করবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্ক ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। ফলে আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। অতীন্দ্রিয় বিশ্বাসের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

সূত্র: এনটিভি