সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভ বার বুধবার ও শনিবার। শুভ রত্ন পান্না ও নীলা।

প্রকৃতিগতভাবে আপনি আত্মসচেতন, সিরিয়াস ও রিজার্ভ। পরিশ্রমী হলেও নীরব কর্মী। প্রকাশ্যে আসার চেয়ে নেপথ্যেই থাকতে চান বেশি। আপনি নিরলস অধ্যাবসায়ী। বিনয়ী ও ভদ্র হওয়া সত্ত্বেও সহজে কারও সাথে ঘনিষ্ঠ হতে পারেন না। তাই পরিচিতরা আপনাকে ভুল বুঝবে। রাতারাতি আপনার জীবনে কিছু ঘটবে না। নিয়মানুবর্তিতা, ধৈর্য ও অধ্যাবসায়ের মাধ্যমে জীবনের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। মন ভালো থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মামলা মোকাদ্দেমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসু হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসু হওয়ার সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষা অথবা কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসু হতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশিদারী কারবারে সুফল পাবেন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবরিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। ছোট ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ঠান্ডা জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন।
সূত্র: এনটিভি









