সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৯। শুভ বার মঙ্গল। শুভ রত্ন রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। চ্যালেঞ্জ, সংগ্রাম ও সংঘাতে ভয় পান না। অপরাজেয় মানসিক শক্তি জীবন সংগ্রামে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তবে সে জন্য আপনাকে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পারিপার্শ্বিকতা সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
গৃহে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আত্মমর্যাদাবোধ অক্ষুণ্ণ রাখুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ব্যবহার দ্বারা কাজ উদ্ধার করা সহজ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। মামলা-মোকদ্দমার ফল বিপক্ষে চলে যেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আজ প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনলে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পার। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারেই সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রণয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন।
সূত্র: এনটিভি









