সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বুধবার সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রচারণা শুরু

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বুধবার সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রচারণা শুরু
সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রচারে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট যাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।

এদিকে নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি গঠন করেছে বিএনপি। নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি।

সোমবার রাতে নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন পরিচালনা উপকমিটিগুলো গঠনের কাজ প্রায় চূড়ান্ত। মঙ্গলবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।

১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতো বিএনপি। কিন্তু এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে ঐক্যফ্রন্ট ও বিএনপি।