সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

বিয়ের আসরে তরুণীর হাতে পিটুনি খেলেন বর! (ভিডিও)

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০২১২ মিনিট পড়া
বিয়ের আসরে তরুণীর হাতে পিটুনি খেলেন বর! (ভিডিও)

সিনেমার রূপালি পর্দায় বিয়ের আসর থেকে কনের পালানো থেকে শুরু করে বরের পিটুনিসহ নানা রকম উদ্ভট ঘটনা দর্শক সাদরেই গ্রহণ করে। কিন্তু বাস্তবে বিয়ের আসরে বরের পিটুনি খাওয়ার নজির খুব বেশি নেই।  তবে বিয়ের আসরে এক তরুণীর হাতে পিটুনি খেয়ে সেই অনন্য নজির স্থাপন করলেন এক যুবক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের আসরে বর কয়েকজন বন্ধুর সাথে দাঁড়িয়ে কনের আসার জন্য অপেক্ষা করছে। এমন সময় কয়েকজন তরুণী বিয়ের মঞ্চে উঠে আসেন। ওই তরুণীদের মধ্যে একজন বরকে মারতে থাকেন। এমনকি বরের গলার মালা ছিঁড়ে, তার মাথার পাগড়িও খুলে ফেলেন ওই তরুণী।  বরের পাশে থাকা বন্ধুরা ওই তরুণীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে একজন বয়স্ক ব্যক্তি মঞ্চে উঠে ওই তরুণীকে থামান।

তবে ওই তরুণী কনের বোন নাকি বরের সাবেক প্রেমিকা তা নিশ্চিত হওয়া যায়নি।  জানা যায়নি এরকম পিটুনি দেওয়ার কারণ।

এদিকে, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।  ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে অল্প সময়ের মধ্যেই ৮৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছে।  অনেকেই কমেন্ট সেকশনে ওই ঘটনার পেছনের কারণ নিয়ে বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন। বর নিশ্চয়ই কোনো গুরতর অপরাধ করেছিলেন, তাই এরকম পিটুনি খেয়েছেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

https://youtu.be/nd9i7dQskXY

 

সূত্রঃ যুগান্তর