সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

বিশ্বের সবচেয়ে দামি ভদকা চুরি!

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
বিশ্বের সবচেয়ে দামি ভদকা চুরি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে দামি ভদকা ছিল ডেনমার্কের একটি বারে। তবে সম্প্রতি সে ভদকা মূল্যবান বোতলসহ চুরি হয়ে গেছে বলে জানিয়েছে বার কর্তৃপক্ষ।

সবচেয়ে দামি হিসেবে দাবি করা সে ভদকার মাত্র এক বোতলেরই দাম ছিল ১৩ লাখ ডলার (১০ কোটি টাকারও বেশি)।

ডেনমার্কের পুলিশ বিশ্বের সবচেয়ে দামি ভদকা চুরির এ ঘটনা তদন্ত শুরু করেছে।

শুধু ভদকাই নয়, ভদকার বোতলটিও অত্যন্ত দামি। সে ভদকার বোতলটি সোনা ও রুপা দিয়ে তৈরি। তবে এর ছিপিটি হীরাসজ্জিত। তাই সব মিলিয়ে অত্যন্ত মূল্যবান সে ভদকা।

ক্যাফে ৩৩ বারের মালিক ব্রায়ান আইসবার্গ জানিয়েছেন, বোতলটিতে পলিটিকাল থ্রিলার হাউস অব কার্ডস অনুসারে অলংকৃত।

বার থেকে সেই বোতলটি চুরি হয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি বার থেকে বোতলটি চুরি করেছে তার কাছে বারের একটি চাবি ছিল কি-না, তা নিশ্চিত নয় তারা। বিষয়টির তদন্ত করা হচ্ছে।
সূত্র : বিবিসি