মতামত

বিমানবন্দরে বিদেশ ফেরৎ যাত্রীর করোনা নেগেটিভ, রাজশাহীতে এসে হলেন পজেটিভ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২১২ মিনিট পড়া

ডা. আবু হেনা মোস্তফা কামাল:

তিনদিন আগে সৌদি আরব থেকে ওমরাহ হজ্জ করে রাজশাহীতে এসেছেন। বিমানবন্দরে কোভিড টেস্টে নেগেটিভ। একদিন পরই শ্বাসকষ্ট ও জ্বর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মাধ্যমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হলেন। ওখানকার কর্তব্যরত চিকিৎসক নন কোভিড আইসিইউ এর জন্য অনুরোধ করে রোগীর স্বজনদের পাঠালেন রাতের বেলায়।

আইসিইউ রেসিডেন্ট আমাকে জানানোর সাথে সাথে কোভিড আইসিইউতে পাঠাতে বলে দিলাম। সকালে রাউন্ড দেবার সময় জানিয়ে দিলাম এটা কোভিড রোগী। রোগীর স্বজনরা আমার উপর খানিকটা বিরক্ত নন কোভিড এ ভর্তি করতে না দেয়ার কারণে । আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এটা পজেটিভ আসবে। আইসিইউ ভেন্টিলেটরে আছেন সংকটাপন্ন অবস্থা। আজই রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে উনার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

আমাদের দেশের বিমানবন্দরে নানাভাবে প্রভাব বিস্তার করে সত্য জিনিসগুলো গোপন করা সম্ভব হয়। এর আগেও যতবারই কোভিড সংক্রমণ বাংলাদেশে বেড়েছে তার অন্যতম কারণ ছিল, বন্দর গুলো (স্থল, নদী ও বিমান)। নিয়ম হলো, উনার সাথে রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউ তে ভর্তি হবার আগে পর্যন্ত সংস্পর্শে আসা সকলের জরুরী ভিত্তি তে কোভিড টেষ্ট করা এবং আইসোলেশনের ব্যবস্থা করা, বিশেষ করে ঔ কাফেলার সবার।

৭২ বছর বয়স্ক ভদ্রলোকের জামাই-মেয়েকে রাজশাহীর সকল মানুষের স্বার্থে প্রয়োজনীয় পরামর্শ / ব্যবস্থা নিতে অনুরোধ করলাম। উনারা সব কিছু বুঝতে পেরে রাজি হলেন।

আপনাদের আত্মীয়-স্বজনকে এখন বিদেশ থেকে আসতে নিরুৎসাহিত করুন, এসে পড়লে নিরাপদ দুরত্ব বজায় রাখুন। মাস্ক, মাস্ক এবং মাস্ক পরুন। সুযোগ পাবার সাথে সাথে টীকা নিন। নিজের এবং প্রিয়জনকে বাচানোর চেষ্টা হিসেবে সকল অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করে স্বাস্থ্য বিধি মেনে চলুন।

লেখক : রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ (লিখাটি তাঁর ফেসবুক আইডি থেকে নেয়া)

এএইচ/এস