লাইফ স্টাইল

বিনিয়োগে ঝুঁকি নেবেন না মিথুন, অসুস্থ হতে পারেন বৃশ্চিক

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও রবি। আপনার শুভ সংখ্যা ৬ ও ২। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন হীরা ও মুক্তা।

 

প্রকৃতিগতভাবে আপনি মিশুক, অমায়িক ও বিনয়ী। অন্যদের সহজে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসিতে আপনি দক্ষ। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন। পরিস্থিতির কোনো দিকই আপনার দৃষ্টি এড়ায় না। কল্পনাপ্রবণ হলেও কী করতে পারলেন না তা নিয়ে আপনি চিন্তা কম করেন। সৃজনশীলতা ও সুকুমার বৃত্তির প্রতি আপনার সহজাত আকর্ষণ রয়েছে। সাহস ও উদ্যোগই হবে আপনার সাফল্যের চাবিকাঠি।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবময়। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।

 

মিথুন (২১ মে-২০ জুন)

কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আপনার সম্মান ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিনিয়োগে আজ কোনো ঝুঁকি নেবেন না।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

নিজের দায়-দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতা নিয়ে খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। শরীর কিছুটা অসুস্থবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করবেন। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন। গৃহে অতিথিসমাগম হতে পারে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয়াধিক্য দেখা দেওয়ার আশঙ্কা আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। কাজকর্মে কোনো বন্ধুর সহযোগিতা নিতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সূত্র: এনটিভি