সদ্য প্রকাশিত
চাকরি

বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে এসিআই

নিউজ ডেস্ক১৬ মে ২০১৭১ মিনিট পড়া
বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে এসিআই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুনদের চাকরির সুযোগ দিচ্ছে এসিআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস। প্রতিষ্ঠানটিতে ‘শোরুম এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা বা যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট এক্সেল চালনায় পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগামী ২০ মে, ২০১৭ পর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখে নিন :

সূত্র: এনটিভি