সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

বিধ্বস্ত বিমানের জীবিত আরোহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
বিধ্বস্ত বিমানের জীবিত আরোহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের জীবিত আরোহীর সংখ্যা কতো, তা নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। কেউ কেউ জীবিত আরোহীর সংখ্যা ৬ জন বললেও কেউ কেউ বলছেন, এখনও পর্যন্ত বেঁচে আছেন ৫ জন। জীবিতদের এই সংখ্যাবিপত্তির কারণে ব্রাজিলের চাপেকোয়েন্স ফুটবল ক্লাবের বেঁচে যাওয়া সদস্যদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ জীবিত ক্লাব সদস্যের সংখ্যা ৩ জন বললেও অন্যরা বলছেন, চাপেকোয়েন্স-এর বেঁচে যাওয়া সদস্য ২ জন।

 

প্রাথমিকভাবে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭৬ জন নিহত হওয়ার খবর জানায় স্থানীয় পুলিশ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, কলম্বিয়ার আঞ্চলিক পুলিশ কমান্ডার জোস গেরার্ডো আচেভেদো সাংবাদিকদের কাছে হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। বলেছেন, ‘ছয় ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন পরে মারা গেছেন। দুর্ভাগ্যজনকভাবে বিমানের বাকি আরোহীরা মারা গেছেন। নিহতের সংখ্যা ৭৬।’

 

তবে পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত খবরের সঙ্গে ভিন্নতা দেখা যায়, কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভাষ্যে। এক ফেসবুক পোস্টে তারা জানায়, বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ছয়।

 

এদিকে কলম্বিয়া পুলিশ সূত্রে গার্ডিয়ান প্রকাশিত সবশেষ খবরে কমপক্ষে ৫ জন জীবিত রয়েছেন বলে জানানো হয়েছে। এদের মধ্যে দুই ফুটবলার অ্যালান রাচেল এবং জ্যাকসন ফলম্যান রয়েছেন। গার্ডিয়ান জানায়, জীবিত উদ্ধারকৃত আরেক ফুটবলার এবং চাপেকোয়েন্স ফুটবল ক্লাবের গোলরক্ষক ড্যানিলোকেও জীবিত উদ্ধার করা হয়েছিলো। তবে তিনি চিকিৎসারত অবস্থায় নিহত হয়েছেন। আর তাই সব মিলে মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। আর জীবিত আছেন ৫ জন। এদিকে আরেক ফুটবলার জ্যামপিয়ার নেটোর বেঁচে থাকার খবর পাওয়ার কথাও জানিয়েছে গার্ডিয়ান। তবে এই খবর নিশ্চিত করতে পারেনি তারা।

 

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে ৫ জনের জীবিত থাকার কথা জানানো হয়েছে, যাদের মধ্যে ৩ জন ফুটবলার। এই ৫ জনের মধ্যে গোলরক্ষক ড্যানিলোও রয়েছেন। টেলিগ্রাফ বলছে, জীবিত চতুর্থ ব্যক্তি হলেন টিমের অন্য একজন সদস্য। তাদের হিসেব অনুযায়ী জীবিত থাকা বাকী আরোহী হলেন বলিভিয়ার ফ্লাইট অ্যাটেডেন্ট।

 

ডেইলি মেইল: ফুটবলার অ্যালান রাচেল এবং জ্যাকসন ফলম্যানসহ ৫ জনের জীবিত থাকার তথ্য দিয়েছে।

 

এদিকে ইউরো নিউজ জানিয়েছে, জীবিত আরোহীর সংখ্যা ৬ জন। এদের মধ্যে ৩ জন ফুটবলার হলেন অ্যালান রাচেল, জ্যাকসন ফলম্যান এবং  গোলরক্ষক ড্যানিলো। বাকী তিনজনের দুইজন ক্রু মেম্বার এবং একজন সাংবাদিক। সবমিলে প্রকৃত মৃতের সংখ্যা, এবং তাদের মধ্যে থাকা ফুটবলারের সংখ্যা নিয়ে বিপত্তি দেখা দিয়েছে।

 

তবে সবশেষ কর্তৃপক্ষের বরাত দিয়ে গার্ডিয়ানে প্রকাশিত লাইভ প্রতিবেদনে জীবিত উদ্ধার হওয়া গোলরক্ষক ড্যানিলোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যা হতাহতের সংখ্যা নিয়ে খানিকটা স্বচ্ছ ধারণা পেতে সহায়তা করছে। যদিও এখনও নিশ্চিত করে সংখ্যাটি বলা যাচ্ছে না।

 

উল্লেখ্য, ব্রাজিল থেকে যাত্রা করার পর বলিভিয়ায় যাত্রা বিরতি করে বিমানটি। এরপর বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে যাত্রা শুরু হয় আবার। কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া। বিমানটি ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

সূত্র: বাংলা ট্রিবিউন