সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিএনপির ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ বিএনপির ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঢাকার কেরানীগঞ্জ থানার নাশকতার দুই মামলায় আমলে নিয়ে ঢাকার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান, আজ রোববার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল।

কিন্তু আমানসহ ১৬৯ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।

২০১৮ সালের ১৮ নভেম্বর আমানউল্লাহ আমানসহ ১৬৯ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ।