সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না: শিল্পমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিএনপির মতো বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তা ছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না।

শুক্রবার দুপুরে নিজ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকতা এবং তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় শেষে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে- জনগণের প্রত্যাশা পূরণ করা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মপরিকল্পনা সাজিয়ে রেখেছি। সেই হিসাবে সব উন্নয়ন বাস্তবায়ন হবে।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম মাত্র। তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য।

তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মতো এ রকম বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তা ছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না। জনগণের কথা ভাবলে পেট্রল বোমা আর আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারত না, বলেন তিনি।