সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ৩টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।









