সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন : নৌমন্ত্রী

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন : নৌমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার আমলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতিতে প্রথম ছিল। আর আমাদের নেত্রী শেখ হাসিনার সরকার এটিকে কমিয়ে ১৭ নম্বরে এনেছেন। এতেই স্পষ্ট বোঝা যায় বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন।

আজ শুক্রবার সকালে মাদারীপুরের পানিছত্র এলাকায় ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস স্টোর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, তারেক রহমান শীর্ষ দুর্নীতিবাজ। তাই তাকে আমেরিকান ভিসা দেয়নি যুক্তরাষ্ট। আসলে বিএনপি শুধু নিজেদের দিকটাই দেখেন, অন্যদেরটা দেখতে চান না।

মন্ত্রী এ সময় বলেন, দুদকের কার্যক্রম থেকে শুধু বিএনপি নেতারা নয়, সরকার দলের এমপিরাও বাদ পড়বে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নুর, ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন বেগম প্রমুখ।