সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বিভেদে লিপ্ত হওয়ার সময় হয়নি। বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। যদি দলগুলো দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এই স্বাধীনতা আবারও ইজারা রাখতে হবে।

বুধবার সকালে বরিশাল নগরীর শহিদ মিনার চত্বরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরণ ক্ষমতায় বসে থাকার ইচ্ছা যেন আপনাদের মাঝে না জাগে। এ সরকারকে দেশের মানুষ ভালোবেসে এখনো ক্ষমতায় রেখেছে। কোনো আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সবার সমন্বয়ে এ সরকারকে সফল হতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আগস্ট বিপ্লব ব্যর্থ হবে।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, মোদি সরকার ও ভারতের পররাষ্ট্র নীতির প্রতি নিন্দা জানাই। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বঞ্চিত করতে যা করা দরকার তাই করেছে ভারত। সর্বশেষ শেখ হাসিনার মতো খুনের আসামিকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে হস্তান্তর করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই শেখ হাসিনার বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যদি আরেকটি আন্দোলন করতে হয় করা হবে।

বরিশাল জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা মুহাম্মদ জোবায়ের গালিবের সভাপতিত্বে আয়োজন বরিশাল বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

সূত্র: যুগান্তর