সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বার্সায় এনরিকের সেঞ্চুরি

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বার্সায় এনরিকের সেঞ্চুরি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লা লিগায় বার্সেলোনার কোচ হিসেবে ম্যাচের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন লুইস এনরিক। মাইলফলক গড়ার দিনে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্সার জার্সিতে ৪০০তম জয়ের রেকর্ড গড়েন লিওনেল মেসি।

 

২০১৪ সালে সাবেক ক্লাবের দায়িত্ব কাঁধে নেন এনরিক। তার অধীনে টানা তিন মৌসুমেই লিগ শিরোপায় চোখ রাখছে কাতালানরা। একশ’ ম্যাচের মধ্যে ৭৫টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা। ১৪ ড্র ও ১১ ম্যাচে হার মানতে হয়।

...সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচে বার্সাকে কোচিং করিয়েছেন এনরিক। তার মধ্যে রেকর্ড ১২৪টিতে জয় আসে। ২১ ড্র ও ১৮ ম্যাচে হার সঙ্গী হয়। আটটি শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। দু’টি লা লিগা, দু’টি কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপ।

 

বার্সার মূল দলের আগে তিন মৌসুম (২০০৮-১১) ‘বি’ টিমকে কোচিং করিয়েছিলেন ৪৬ বছর বয়সী এনরিক। রোমা, সেল্টা ভিগোতে এক মৌসুম করে কাটিয়ে কোচ হিসেবে ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তন হয়। খেলোয়াড়ী জীবনে আট মৌসুম (১৯৯৬-২০০৪) বার্সার হয়ে খেলেছিলেন।

সূত্র: বাংলা নিউজ