সদ্য প্রকাশিত
খেলা

বার্সার ৭৩ বছরের রেকর্ড ভাঙলো রিয়াল

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বার্সার ৭৩ বছরের রেকর্ড ভাঙলো রিয়াল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বার্সেলোনার ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। টানা ৪৫টি অফিসিয়াল ম্যাচে গোলস্কোরের কীর্তিতে নাম লিখিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু, রেকর্ডময় ম্যাচে ঘরের মাঠেই লাস পালমাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের লজ্জায় ডোবে গ্যালাকটিকোরা।

 

১৯৪২ থেকে ১৯৪৪ এ সময়ে টানা গোল করার রেকর্ড গড়েছিল বার্সা। দীর্ঘ সময় পর সেটিই এখন অতীত! গত সোমবারের (২৭ ফেব্রুয়ারি) ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে কাতালানদের অর্জন স্পর্শ করে। সান্তিয়াগো বার্নাব্যুতে লাস পালমাস ম্যাচ দিয়ে নতুন ইতিহাসের জন্ম দিল লস ব্লাঙ্কসরা।

 

সবশেষ গত বছরের ২৬ এপ্রিল গোলহীন অভিজ্ঞতার শিকার হয় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আর গোলস্কোর থামায়নি স্প্যানিশ জায়ান্টরা।

 

গত মৌসুমের শেষ পাঁচ ম্যাচে গোল করে এ যাত্রা শুরু করেছিল রিয়াল। বাকি ৪০টি ম্যাচ চলতি ২০১৬-১৭ মৌসুমের। এ সময়ের মধ্যে তারা ৩১ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। ১১টি ড্র ও বাকি তিন ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।

 

শুধু তাই নয়, লা লিগায় নতুন ক্লাব রেকর্ডের জন্ম দিয়েছে রিয়াল। নিজেদের ক্লাব ইতিহাসে এ প্রথম টানা ৩৬টি লিগ ম্যাচে জালে বল পাঠিয়েছে তারা। ছাড়িয়ে যায় ১৯৫১/৫২ ও ১৯৫২/৫৩ মৌসুমে করা ৩৫ ম্যাচের অর্জন।

সূত্র: বাংলা নিউজ