সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বাবরকে বাদ দিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, দলে ৬ নতুন মুখ

নিউজ ডেস্ক৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
বাবরকে বাদ দিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, দলে ৬ নতুন মুখ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার কারণে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। তবে সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান।

আসন্ন সফরের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নেই তারকা ব্যাটার বাবর আজম।

ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাবরকে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিবেচনা করা হয়নি।
দলকে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি। আছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার হারিস রউফ, পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, লেগ স্পিনার আবরার আহমেদ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা।

ওয়ানডে দলে নতুন মুখ ৬ জন।

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, ফয়সাল আকরাম, শামিল হুসেন ও সাদ মাসুদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে পাকিস্তান বিদায় নিলেও ফারহান এখনো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৮৩)। এবার ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় তিনি। এ বছর রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে চ্যাম্পিয়নও হয়েছেন ফারহান।

সামাদ, মাসুদ, শামিল ও সাদাকাত সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন।

বাংলাদেশের বিপক্ষে খেলতে আগামী ৮ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। সব কটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের স্কোয়াড

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সামিল হুসেন, সাদ মাসুদ, গাজী ঘোরি, সালমান আলী আগা, হুসেন তালাত ও হারিস রউফ।