সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রত্নময় তঞ্চঙ্গ্যা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ব্যাংকছড়ি যাওয়ার পথে এই স্কুলছাত্রীর ওপর এ পাশবিকতা চালানো হয়। ছাত্রীটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

 

মেলা থেকে অন্য এক মেয়ের সাথে ফেরার পথে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ব্যাংকছড়ি যাওয়ার পথে এই স্কুলছাত্রীর ওপর এ পাশবিকতা চালানো হয়। ছাত্রীটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে।ছাত্রীটিকে উদ্ধারকারী স্থানীয় ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা জানান, মধ্যরাতে চিৎকার শুনতে পেয়ে বাড়ি থেকে বের হলে ছাত্রীটিকে দেখতে পেয়ে আমরা উদ্ধার করি।

 

এ বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর আলী বলেন, এ ঘটনার পর ছাত্রীটি রোয়াংছড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করলে রত্নময় তঞ্চঙ্গ্যাকে আটক করে পুলিশ। অন্য আসামি অংসাচিং মারমাকেও আটকের চেষ্টা চলছে।