লাইফ স্টাইল

বাড়িতেই তৈরি করুন চিকেন কাবাব, রইল রেসিপি

নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুরগির তৈরি নানা খাবার পছন্দের হলেও, বেশিরভাগেরই সেরা পছন্দ কাবাব। এই সুস্বাদু খাবার খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সব সময় রেস্টুরেন্টে গিয়ে কাবাব খাওয়ার সময় বা ইচ্ছে হয়ে ওঠে না। আবার পকেটের কথাও তো ভাবতে হয়।

কারণ রেস্টুরেন্টের এই খাবার বেশ দামি।
তবে আপনি চাইলে এই অবস্থায় বাড়িতেই দুর্দান্ত কাবাব বানাতে পারবেন, তাহলে তার চেয়ে ভালো কিছু আর হয় না। ইচ্ছে মতো কাবাব খেতে পারবেন আপনি। আজ জানব কাবাবের একটি ইউনিক রেসিপি।

চলুন, জেনে নেওয়া যাক—

উপকরণ

মুরগির কিমা- ৫০০ গ্রাম
রসুন মিহি করে কুচি- ৪-৫ কোয়া
আদাগুঁড়া- ২ চা চামচ
কাঁচা মরিচ মিহি কুচি- ৪-৫টি
শুকনা মরিচ গুঁড়া- ১/২ টেবিল চামচ
তন্দুরি মসলা- ৩ টেবিল চামচ
পাপরিকা পাউডার- ১/২ টেবিল চামচ
ধনেপাতাকুচি- ২ টেবিল চামচ
লেবুর রস- ১ চা চামচ
লেমন রাইন্ড- ১ চা-চামচ
লবণ- স্বাদমতো
পেঁয়াজ মিহি কুচি- সিকি কাপ
সরিষার তেল- ২ টেবিল চামচ
ডিম- ১টি ও
ঘি- ১/২ টেবিল চামচ।
প্রণালী

মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এরপর কিমা করে নিতে হবে। চর্বিযুক্ত মাংস নিলে ভালো।

ঘি ছাড়া বাকি সব উপকরণ খুব ভালো করে মেখে ফ্রিজে ঢেকে রাখুন। ১ ঘণ্টা পর ফ্রিজ থেকে নামিয়ে রাখুন। একটি ননস্টিক কড়াইতে সামান্য ঘি দিন।
পুরো কিমাটি এবার হাত দিয়ে ছড়িয়ে চ‍্যাপটা করে দিয়ে দিন। এক পিঠ সেঁকা হলে ছোট ছোট করে কেটে নিন।

এতে উল্টেপাল্টে সেঁকতে সুবিধা হবে। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

 

সূত্র: কালের কণ্ঠ