সদ্য প্রকাশিত
বিচিত্র

বাড়িওয়ালার ঘুষিতে ভাড়াটের মৃত্যু

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
বাড়িওয়ালার ঘুষিতে ভাড়াটের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক: বাড়িওয়ালার ঘুষিতে ভাড়াটের মৃত্যু। গ্রেফতার বাড়িওয়ালা রোহিত সিং সহ মোট চারজন। রোহিত ছাড়াও তার মা শশী সিং, বন্ধু আকাশ দাস ও রোশন গুপ্তাকে গ্রেফতার করল পুলিস। চারজনের বিরুদ্ধেই খুনের মামলা শুরু করেছে পুলিস।

হাওড়ার মালিপাঁচঘড়া থানার জয়বিবি রোডে দীপক চৌধুরী নামে ওই ব্যক্তিকে  মারধর করেন তাঁর বাড়িওয়ালা রোহিত সিং। আশঙ্কাজনক অবস্থায় দীপক চৌধুরীকে ভর্তি করা হয় জয়সওয়াল হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিস বাড়িওয়ালা সহ ৪জনকে গ্রেফতার করেছে।