সিল্কসিটিনিউজ ডেস্ক:
একজোড়া সুন্দর জুতা ছাড়া কি আর সাজপোশাক পুরো হয়? একদমই না। ঈদে তো আরও নয়। নতুন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বরাবরের মতো এই ঈদেও বাটা নিয়ে এসেছে নিত্য-নতুন স্টাইল ও ক্যাটাগরি। এবার বাটা বারোশো’রও বেশি ডিজাইন এনেছে, যার মধ্যে আছে জুতো, হ্যান্ডব্যাগ, অ্যাক্সেসরিজসহ আরও কতো কী।
এ প্রসঙ্গে বাটা’র হেড অব রিটেইল, এ এ মো. আরফানুল হক বলেন, আমাদের প্রতিটি সিদ্ধান্ত গ্রাহকের পছন্দ, রুচিকে মাথায় রেখেই নেয়া হয়। সবসময় চেষ্টা থাকে ক্রেতারা যাতে বাটা’য় এসে শপিংয়ের দারুণ একটি এক্সপেরিয়েন্স পান। ঈদ শপিং নিয়ে এদেশের মানুষের কেমন আগ্রহ থাকে সেটা বিবেচনা করে প্রতিবারই আমরা ভিন্নধর্মী আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসি।

বাটা’র উইমেন’স কালেকশনে থাকছে বিভিন্ন পার্টি অ্যাসেনশিয়ালস। ফ্ল্যাটস, ব্যালে ফ্ল্যাট, ওয়েজেস এবং হাই হিল জুতোয় এবার করা হয়েছে স্টাডস, স্টোন, লেজার কাট এবং এমব্রয়ডারি ডিজাইন। রং হিসেবে বেছে নেয়া হয়েছে গোল্ড, শ্যাম্পেইন, রোজ গোল্ড ও সিলভারের ম্যাট ও গ্লাসি ফিনিশড ট্রেন্ডি শেড।
এ বছর মেরি ক্লেয়ারের সঙ্গে ‘অর্থোলাইটফুটবেড’-এর সম্পৃক্ত হওয়া একটি চমৎকার ব্যাপার। একসঙ্গে তারা নিয়ে এসেছে এক বিশেষ নতুনত্ব, যা ফ্যাশনের সঙ্গে নিশ্চিত করে কমফোর্টেবিলিটি। এই গ্রীষ্মে মেরি ক্লেয়ার ও রেড লেবেলের ফ্লোরাল রেঞ্জও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
বাটা’র এবারর মেন’স কালেকশনে রয়েছে লাইটওয়েট সাদা আউটসোল ও হাই নেক লেদার আপারের কম্বিনেশন এবং ব্রোগ লেদার আপার ও বাই কালার টিআরপি ক্যাজুয়াল আউটসোল সম্বলিত স্মার্ট ক্যাজুয়াল। এছাড়াও বাটা নিয়ে এসেছে স্টাইলিশ নতুন প্রিমিয়াম রেড লেবেল কালেকশন যাতে আছে নিট, মেশ ও প্রিন্টেড ডিজাইনের লাইটওয়েট আউটসোল।
ঈদের সময় আমরা সবাই পাঞ্জাবি, কাবুলি এবং শেরওয়ানির মত ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করি যা চিন্তা করেই আমরা এনেছি এসব পোশাকের সাথে মানানসই জুতার বিশাল কালেকশন। এই কালেকশনে আছে হ্যান্ড ফিনিশড, স্কুপি কমফোর্টেবল ফুটবেড ও লাইট ওয়েট সম্বলিত লেদারের টেক্সচার ও ট্রেন্ডি এথনিক ডিজাইন- যা পাওয়া যাবে বাটা কমফিট, হাশ পাপিস ও স্কোল ব্র্যান্ডে।
বাটা’র আরও আছে মোকাসিন জুতো, যার স্লিপ-অন ডিজাইন আপনার পায়ে দেবে আরাম। বাংলাদেশে এই ধরনের জুতা বেশ জনপ্রিয়। ফাইন গ্রেড লেদার এবং সুপার গ্রিপ ফিচারের টিপিআর আউটসোল সম্বলিত সেরা হ্যান্ড ফিনিশড জুতা নিয়ে এই ঈদে বাটা’য় আরও এসেছে প্রিমিয়াম ফিনিশড মোকাসিন জুতা। ঈদের বিশেষ পোশাকের সঙ্গে প্রিমিয়াম সিরিজের মোকাসিন জুতা বেশ মানানসই ও ট্রেন্ডি।
এবার ছোটদের ঈদ কালেকশনেও আছে বিশেষ সারপ্রাইজ। ফ্র্যাগরেন্সযুক্ত বাবলগামারের নতুন রেঞ্জ জুতোয় দুর্গন্ধ হতে দেয় না।









