বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এল হুয়াওয়ে ওয়াই৫ প্রাইম

নিউজ ডেস্ক৮ জুন ২০১৮১ মিনিট পড়া

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

ওয়াই সিরিজের নতুন ফোন হুয়াওয়ে ওয়াই৫দেশের বাজারে উন্মোচন করেছে  হুয়াওয়ে।

নতুন ফোনটিতে আছে ৫ দশমিক ৪৫ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে। এর রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল।

এতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে রয়েছে সেলফি ফ্ল্যাশ।

ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে, যা হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই এর জন্য তৈরি করা হয়েছে।

হুয়াওয়ে ওয়াইফাইভ প্রাইম এ আছে ১.৫ গিগা হার্টজের কোয়াড-কোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম আর ১৬ গিগাবাইট রম। ফোনটিতে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড বৃদ্ধি করা যাবে। ব্যাকআপের জন্য আছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর অ্যারন শি বলেন, হুয়াওয়ে ফোনটি তৈরিই করা হয়েছে দেশে তরুণ পেশাজীবিদের কথা মাথায় রেখে।

ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৯০ টাকা।