সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফের আলোচনায় ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর আরজে মহওয়াশের সঙ্গে নাম জড়ায় চাহালের।
শুধু তাই নয় কিছু দিন আগে চলন্ত গাড়িতে বসে ধূমপান করায় বিতর্ক হয়েছে তাকে নিয়ে। এবার বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে চ্যাটিং করার তথ্য ফাঁস হয়েছে। অভিযোগ অভিনেত্রীর।

সাংবাদিকদের সামনে পশ্চিম বঙ্গের অভিনেত্রী তানিয়া বলেন, ‘চহল আমাকে মেসেজ করেছে। উনি বলেছেন, ‘আপনি মিষ্টি দেখতে।’ এ কথা বলে নিজের ফোন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরেন তানিয়া। সেখানে দেখা যাচ্ছে, তানিয়ার কয়েকটি ছবি দিয়ে তার ইনবক্সে মন্তব্য করেছেন চহল। সেই মন্তব্য প্রকাশ্যে দেখিয়ে দিয়েছেন তানিয়া। যদিও এই বিষয়ে চহল প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
গত কয়েক বছরে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে চাহালের। পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করেন চাহাল। কয়েক বছর গড়াতে না গড়াতে সেই সম্পর্কে চিড় ধরে।
জানা যায়, আলাদা থাকতে শুরু করেছেন দুইজন। তার পরেই দু’জনের বিচ্ছেদ হয়। তা নিয়ে কম বিতর্ক হয়নি। চাহালের কাছে খোরপোশ বাবদ ধনশ্রী অনেক টাকা নিয়েছেন বলে খবর হয়।
সেই সম্পর্ক কাটতে না কাটতে কন্টেন্ট ক্রিয়েটর মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চাহালকে। আইপিএল চলাকালীন একসঙ্গে সময় কাটানো, একে অপরকে উপহার দেওয়া চলতে থাকে। যদিও সেই সম্পর্ককে প্রেমের সম্পর্ক বলেননি তারা। সম্প্রতি আরও দুই জনকে একসঙ্গে দেখা যায় না। জানা গিয়েছে, তাদের সম্পর্কও ভেঙে গিয়েছে।
এবার তানিয়ার সঙ্গে নাম জড়াল চাহালের।









