নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় ৩০৫ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘার নাপিতের মোড় পদ্মার চর নামক এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল কর্তৃক টহল কমান্ডার সুবেদার শাজাহান মিজি তার সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মার চর এলাকায় অভিযান চালায় । এ সময় করে ৩০৫ বোতল ফেনসিডিল আটক করে যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২২হাজার ২০ বিশ টাকা।
টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে বলে জানানো হয়।
স/শ










