সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

বাঘায় সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালার সমাপনী 

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
বাঘায় সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালার সমাপনী 

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৩ দিন ব্যাপি সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালা সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্রের হলরুমে এ কর্মশালার সমাপ্ত ঘোষণা করা হয়।

আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

বিশেষ অতিথি ছিলেন বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।

বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, পিআইবির প্রতিবেদক ও প্রশিক্ষণ সমম্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, প্রশিক্ষণ সমম্বয়ক স্থানীয় সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, চারঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, পুঠিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক।

অনুসন্ধানী রিপোর্টিং-এ সাংবাদিকদের উৎসাহিত করতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি’র আয়োজনে রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ৪০ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংগ্রহণ করেন।

উদ্বোধীনর দিনের প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি প্রদীপ কুমার পান্ডে। দ্বিতীয় দিনের প্রশিক্ষক ছিলেন নিউইয়ার্ক টাইমস এর প্রতিবেদক জুলফিকার আলী মানিক, সমাপনির দিনের প্রশিক্ষক ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

উল্লেখ্য, সোমবার সকালে এর উদ্বোধন করেন পিআইবির পরিচালক ও তথ্য মন্ত্রণায়লের যুগ্ম সচিব ইলিয়াস ভূঁইয়া।

স/অ