সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ টাকা চাঁদা না পেয়ে এক ট্রলি চালকের হাত ভেঙ্গে দেওয়ায় পর  শুক্রবার সকাল ১০টায় উপজেলার তেঁথুলিয়া বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তায় চাঁদাবাজি বন্ধসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।

 
আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা জোনাব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অন্যান্য বক্তারা বলেন, সরকারের নির্দেশ অমান্য করে উপজেলার বিভিন্ন রাস্তায় বিট আদায়ের নামে ব্যাপকহারে চাঁদাবাজি চলছে। ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় নামলেই দিতে হয় চাঁদা। কেউ চাঁদা দিতে না চাইলে তাদেরকে মারধর করা হয়।

 
গত সোমবার বাউসা ইউনিয়নের মিজানুর নামের এক ব্যক্তি ট্রলি নিয়ে আখ আনতে যাওয়ার পথে তার কাছে থেকে ২০ টাকা চাঁদা চায়। এ সময় তাদের ১০ টাকা দেয় মিজানুর। বাঁকি ১০ টাকা দিতে না চাওয়ায়, আড়ানী পৌর এলাকার অংকুর হোসেন ও পীরগাছা গ্রামের শারুক হোসেন নামের দুই ব্যক্তি বাঘা-আড়ানী সড়কের আড়ানী কওমি মাদ্রাসার কাছে তাকে মারপিট করে তার হাতের হাঁড় ভেঙ্গে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও মামলা রেকর্ড করা হয়নি।
এছাড়াও বিভিন্ন সময়ে লাঞ্চিত হয়েছেন উপজেলার পীরগাছা গ্রামের রানা হোসেন, নজরুল হোসেন, অমরপুর গ্রামের আরমান হোসেন, তেঁথুলিয়া গ্রামের আনসার আলী, আনোয়ার হোসেন, রয়েল হোসেন, মিদ্দিক হোসেনসহ তাদের মতো আরো অনেক মানুষ।

 

খেটে খাওয়া এই মানুষগুলো প্রতিনিয়তই লাঞ্চিত হচ্ছে চাঁদাবাজদের হাতে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে চাঁদা বন্ধসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন তারা।

 

আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রভাষক নবাব আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন শিক্ষক আব্দুল আওয়াল, শিক্ষক মকবুল হোসেন নবাব, শিক্ষক মিজানুর রহমান, প্রভাষক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, মকবুল হোসেন, মিজানুর, মনির হোসেন, আকরাম হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ অভিযোগের সত্যতা শিকার করে বলেন,  তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

স/অ