সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

বাঘায় মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের ইন্তেকাল

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া
বাঘায় মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের ইন্তেকাল

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক (৬২) রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর দুটি কিডনি ড্যামেজ হয়েছিল। গত বৃহস্পতিবার হটাৎ অনুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রিয় মর্যাদায় বিকেল ৪টায় জানাযা নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

 
তাঁর জানাযায় অংশ গ্রহন করে পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রতিবন্দী কর্মকর্তা আহাদ আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান মাহীদ, আড়ানী পৌর সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি শিক্ষক নজরুল ইসলাম, যুবলীগ নেতা কামরুলজ্জামান নিপন, কামরুল হাসান জুয়েল, বিএনপির নেতা আনোয়ার হোসেন পলাশ, নবাব আলী, বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থায়ীয় জনগণ।
আবদুর রাজ্জাক ১৯৫৫ সালের ১২ জানুয়ারী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালের ৯ অক্টোবর উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন চাকুরী শেষে ২০১৬ সালের ১২ জানুয়ারী অবসর গ্রহণ করেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ নাতী-নাতনী এবং অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

স/মি