সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বাঘায় মাদক সেবনের সময় ইউপি মেম্বার ৩ সহযোগীসহ আটক

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
বাঘায় মাদক সেবনের সময় ইউপি মেম্বার ৩ সহযোগীসহ আটক


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মাদক সেবনের সময় পুলিশের হাতে ধরা পড়লেন ৩ সহযোহীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বেড়েরবাড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আবুল কালাম, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানায়, তারা সন্ধ্যার পর বেড়েরবাড়ি সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের নামে মাদক সেবনের মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আই